জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ AM
প্রাণতোষ কর্মকার

প্রাণতোষ কর্মকার © সংগৃহীত

নরসিংদীর রায়পুর উপজেলায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারে জুয়েলারির ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে ডাকেন। এরপর তারা প্রাণতোষকে বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এবং কোন কারণে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

৩১ অবৈধ অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কবার্তা
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬