ভূমিকম্পে দেওয়াল চাপা পড়ে ছেলে নিহত, বাবা আইসিইউতে

২১ নভেম্বর ২০২৫, ০২:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে বাসার দেওয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় তার বাবাকে গুরুতর আহত অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা (বাবা-ছেলে) বাসায় ছিলেন। ওই সময় বাসার দেওয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়। পরে এ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশু ওমর একটি মাদ্রাসায় হেফজখানায় লেখাপড়া করছে এবং তার বাবা জাতীয় গৃহায়নের অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়, বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়া থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভূমিকম্পে নিহত শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় তার বাবা আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন।

ছাত্রসমিতি নির্বাচন ঘিরে সিকৃবিতে শিক্ষার্থীর উপর ছাত্রদল ন…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভেঙে ফেলা হলো নামফলক, অভিযোগ ছা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বল…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬