মোহাম্মদপুরে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা, আহত বাবাও

২৫ নভেম্বর ২০২৫, ১২:০১ PM
কুপিয়ে হত্যার প্রতীক

কুপিয়ে হত্যার প্রতীক © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নিজ বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

মোহাম্মদপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকে এই ঘটনা ঘটে। নিহতের নাম বিল্লাল হোসেন বাবু (২৬)। এ ঘটনায় তার বাবা আহত হয়েছেন এবং বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, বিল্লালের বাসার সামনে একটি মুদিদোকান রয়েছে। গতকাল রাতে সেখানে তার বাবার সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের চেষ্টা হলে বিল্লাল বাধা দেন। তখন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খাঁন

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড ঘটেনি। হত্যায় জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। অভিযান অব্যাহত আছে। আশা করি, দ্রুতই তারা গ্রেপ্তার হবেন।”

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950