কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৪১ কেজি গাঁজা জব্দ

১৮ নভেম্বর ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১১ PM
জব্দ করা গাঁজা

জব্দ করা গাঁজা © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার এ গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার অনন্তপুর বিওপির টহলরত বিজিবি বিশেষ টিম ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা গাঁজার পটলা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যায়। পরে তল্লাশি করে ভারতীয় গাঁজা ৪১ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। 

এ বিষয়ে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকৃত ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা দেখানো হয়েছে। 

তিনি আরও জানান, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬