৮ কেজি গাঁজা নিয়ে নারীসহ গ্রেফতার ৩

৩০ অক্টোবর ২০২৫, ০২:৫২ AM
নারীসহ গ্রেফতার ৩

নারীসহ গ্রেফতার ৩ © ফাইল ছবি

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ) রাতে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সদর থানা ও পৌর এলাকার পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন।

ডিবি সূত্রে জানা গেছে, প্রথমে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম এলাকায় রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে ঝালকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের বিকনা গ্রামে রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও একজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযানে সর্বমোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার আবুল হোসেনের স্ত্রী মোসা. নাছিমা বেগম (৫৪), গোপালগঞ্জ উপজেলার মোচনা এলাকার মৃত আব্দুল মান্নান মোল্লার মেয়ে মোসা. ছখিনা বেগম (৪০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিয়ারচর এলাকার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে মো. বিলাশ (৩০)।

ডিবি ওসি মো. সেলিম উদ্দীন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬