অসুস্থ মাকে হাসপাতালের বেডে তোলায় সন্তানকে পেটালেন ডাক্তার!

১৪ মে ২০১৯, ০৮:৫৮ PM

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কিশোর ছেলেকে মারধর করল এক ডাক্তার। অসুস্থ মাকে ফ্লোর থেকে হাসপাতালের বেডে তোলায়— ছেলেটার অপরাধ। ডাক্তারের মারধরে ওই কিশোর আহত হয়েছে। হাসপাতালে পাশে থাকা মারধরের ভিডিও মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে সেটি ভাইরাল হয়ে যায়।

কিশোরের নাম মো. জিলানী। সে পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার মো. নেছার উদ্দিনের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় হাতে স্যালাইন লাগানো এক নারী রোগী ডা. আনোয়ার উল্লাহকে নিবৃত্ত করতে গেলে বাধা উপেক্ষা করে জিলানীকে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তবে মারধরের শিকার হওয়ার পরও ভাইরাল হওয়া ভিডিওতে ওই কিশোরকে ডাক্তারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়। ভিডিওতে শোনা যায় ডাক্তারকে উদ্দেশ্য করে ওই কিশোর বলেছে, ‘অপরাধ করেছেন আপনারা, আর হেইতে কতা কইলে মোগো শাস্তি।’

মারধরের শিকার কিশোর জিলানীর ভাষ্য, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে আমার মাকে কোনো চিকিৎসা না দিয়ে হাসপাতালের ফ্লোরে ফেলে রাখেন নার্স ও চিকিৎসকরা। মায়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরে আমি তাকে ফ্লোর থেকে নারী ওয়ার্ডের একটি বেডে তুলি। এ সময় এক নার্স এসে আমাকে নিষেধ করলে আমি তার নিষেধ উপেক্ষা করি। এর কিছুক্ষণ পরই ডা. আনোয়ার উল্লাহ এসে আমাকে মারধর করার পাশাপশি অশ্লীল ভাষায় গালমন্দ করেন। সবার সামনে আমাকে মারধর করে আহত করেছেন ডা. আনোয়ার উল্লাহ।

কিশোরকে মারধরের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি শেয়ার করে অনেকেই ডাক্তারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ওই ডাক্তারের বিচার চেয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন বলেন, ডা. আনোয়ার উল্লাহর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রথম নয়। এর আগেও আমরা এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে শুনেছি। কিন্তু পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে তখন আমরা কোনো কথা বলিনি। কিন্তু এখন এই সীমা অতিক্রম করেছেন ডা. আনোয়ার উল্লাহ। আমরা তার শাস্তির দাবিতে এবার সোচ্চার হবো।

দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্যে করে ইরানের ড্রোন…
  • ০৪ মার্চ ২০২৬
আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি
  • ০৪ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
  • ০৪ মার্চ ২০২৬
খামেনিকে পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের আগামীর ত্রাতা, কে এই আলী লারিজানি
  • ০৪ মার্চ ২০২৬