ওসি সিরাজুল ইসলামের মৃত্যু

১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ AM
ওসি সিরাজুল ইসলাম

ওসি সিরাজুল ইসলাম © সংগৃহীত

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গত ৮ নভেম্বর বিকেল ৩টায় দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে তিনি ব্রেন স্ট্রোক করেন। ওই দিন রাতেই খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তার মস্তিষ্কের রক্তক্ষরণের জন্য অস্ত্রপচার সম্পন্ন হয়। ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে পুলিশের এ কর্মকর্তা রূপসা থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬