সরকার দলীয় নেতাদের দখলে কলেজের খেলার মাঠ

© সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজের খেলার মাঠ দখল করে সরকারি দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইট-বালু, কাঠ ও ভাঙ্গারীর ব্যবসা করছেন। দীর্ঘ দিন ধরে খেলার মাঠ দখল হওয়ার কারনে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় খেলোয়াড়রা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এ নিয়ে শিক্ষার্থী-শিক্ষক ও খেলোয়াড়দের মধ্যে চাপা ক্ষোভ এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজ রবিবার মির্জাপুর সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, ইট-বালু, কাঠ, ভাঙ্গারীর বস্তা এবং মাঠে ধানের খর শোকানো হচ্ছে।

১৯৭০ সালে মির্জাপুর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজের দক্ষিন পাশে শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়দের জন্য বিশাল একটি মাঠ রয়েছে। উপজেলা সদরে ভাল কোন মাঠ না থাকায় বিভিন্ন মৌসুমে সরকারি ভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। দীর্ঘ দিন ধরে এলাকার সরকারি দলের বেশ কিছু প্রভাবশালী নেতা ক্ষমতার দাপট দেখিয়ে মাঠ দখল করে আছে।

মাঠের চার পাশ দখল হওয়ায় কলেজের শিক্ষার্থীসহ উপজেলা সদরের ক্ষুদে খেলোয়াড়দের খেলাধুলার মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। খেলোয়াড়দের মধ্যে ওয়াকিল আহমেদ, রিপন খন্দকারসহ অনেকেই অভিযোগ করেছেন। তারা বলেন মাঠ দখল থাকার কারনে তারা ঠিকমত থেলাধুলা করতে পারছে না এবং কোন লীগ খেলার আয়োজনও করা যাচ্ছে না। মাঠটি দখল মুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনকে একাধিকবার অভিযোগ করার পরও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তারা জানিয়েছে।

এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জাপুর সরকারি কলেজের খেলার মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য কলেজের অধ্যক্ষসহ কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬