উদ্ধারকৃত ৩০৩টি হারানো মোবাইল মালিকদের ফেরত দিল জেলা পুলিশ

০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৫ PM
উদ্ধারকৃত মোবাইল ফেরত দিচ্ছে পুলিশ

উদ্ধারকৃত মোবাইল ফেরত দিচ্ছে পুলিশ © সংগৃহীত

নরসিংদী জেলা পুলিশের নিয়মিত অভিযানে উদ্ধার হওয়া ৩০৩টি হারানো মোবাইল ফোন মালিকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, জেলার সাতটি থানা—সদর, শিবপুর, রায়পুরা, বেলাব, পলাশ, মনোহরদী ও মাধবদী—এবং পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি বিশেষ টিম গত এক মাসে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০৩টি মোবাইল ফোন উদ্ধার করে। এসব ফোন সংশ্লিষ্ট মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও IMEI নম্বরের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করা হয়।

হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশের এ উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অনেকেই জানান, তারা ভেবেছিলেন ফোন আর ফিরে পাবেন না, কিন্তু পুলিশ দ্রুত উদ্যোগ নিয়ে তা ফিরিয়ে দিয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জনগণের সম্পদ রক্ষা ও তাদের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। হারানো মোবাইল ফেরত দেওয়া শুধু দায়িত্বই নয়—এটি জনগণ ও পুলিশের সম্পর্ককে আরও দৃঢ় করে।

তিনি আরও জানান, জেলা পুলিশের প্রতিটি ইউনিট এখন প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় নরসিংদী জেলা পুলিশের এলআইসি শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে হারানো মোবাইল শনাক্ত ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9