যশোরের আলোচিত সেই আ. লীগ নেতা ঢাকায় আটক

৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ AM
শাহারুল ইসলাম

শাহারুল ইসলাম © সংগৃহীত

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শিশু মেলা এলাকা থেকে তাকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন রাতে শাহারুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ‌‘আমরা হঠাৎ খবর পাই, শিশু মেলা এলাকায় স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শাহারুল ইসলামকে হেফাজতে নেয়। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, ‘শেরেবাংলা নগর থানা আমাদের জানান, শাহারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

সূত্রের তথ্য অনুযায়ী, শাহারুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজেও স্থানীয়ভাবে দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর যশোর ছাড়ে পালিয়ে যান শাহারুল ইসলাম। দীর্ঘ সময় পর তিনি ফেসবুকে সক্রিয় হয়ে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে নানা বক্তব্য দিতে শুরু করেন।

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950