ভালুকায় গণজাগরণ মঞ্চ নেতা আবুল কালাম আজাদ গ্রেপ্তার

৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫০ PM
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে (৭৫) ভালুকা মডেল থানার পুলিশ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে গ্রেপ্তার করেছে। বিএনপির অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা খোঁজ পেয়ে থানায় এসে শনাক্ত করে মডেল থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে ভালুকা উপজেলা জামায়াত আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, ‘আমাদের নেতারা ছিল নির্দোষ তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। এ দোষরকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ জন্য দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদির মোল্লা, মতিউর রহমান নিজমী, আলী আহসান মোজাহিদ, বিএনপি নেতা সাকা চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬