পোশাক নিয়ে কটূক্তিকারীকে জুতাপেটা করলেন তরুণী, ভিডিও ভাইরাল

২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৭ PM
লোকাল বাসে তরুণীর পোশাক নিয়ে কটূক্তি

লোকাল বাসে তরুণীর পোশাক নিয়ে কটূক্তি © সংগৃহীত

ঢাকার এক লোকাল বাসে তরুণীর পোশাক নিয়ে কটূ মন্তব্য করায় এক যাত্রীকে জুতাপেটা করেছেন এক তরুণী। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, জিন্স ও টপ পরিহিতা এক তরুণী বাসে ওঠার পর সামনের সিটে বসা এক ব্যক্তি তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তখন তরুণী প্রতিবাদ জানিয়ে সামনে এগিয়ে এসে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি?’

এসময় ওই ব্যক্তি হঠাৎ উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। সঙ্গে সঙ্গে তরুণী জুতা খুলে তার মাথা ও শরীরে আঘাত করতে থাকেন। মুহূর্তেই বাসের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মারধরের একপর্যায়ে ব্যক্তি তরুণীকে ধাক্কা দিয়ে বাসের সামনের দিকে ফেলে দেন। কিন্তু তরুণী উঠে দাঁড়িয়ে আবারও জুতাপেটা করেন। পরে বাসের অন্যান্য যাত্রীরাও ঘটনাটি থামানোর চেষ্টা করেন।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই তরুণীর সাহসিকতার প্রশংসা করে বলেছেন, নারীর পোশাক নিয়ে কটূ মন্তব্য করা লজ্জাজনক এবং তার প্রতিরোধ করা উচিত। অন্যদিকে, কেউ কেউ ঘটনাটি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬