নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

২৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ PM
নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি

নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) কমিশনের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো বিবরণী জমা দেননি। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল না করায় দুদক আইনে মামলা করা হয়েছে ফলে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে।

সাংবাদিক নাঈমুল ইসলাম খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে অন্যতম সক্রিয় মুখ ছিলেন। পটপরিবর্তনের পর থেকেই তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। সম্প্রতি আদালতের আদেশে নাঈমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে একইদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। অভিযোগ রয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস না করেই ৪২ জনকে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9