এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হয়রানির পাঁয়তারা চলছে: আজিজী

২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ PM
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী © ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীহ শিক্ষকদের হয়রানির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। আজ রবিবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেছেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী লিখেছেন, ‘যারা হাজার কোটি টাকা লোপাট করে নিরাপদে দেশ থেকে পালিয়েছে, তাদের চুলও স্পর্শ করতে পারেননি। এখন দুদক দিয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিরীহ শিক্ষকদের হয়রানি করার পাঁয়তারা চলছে।’

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং স্কুল -কলেজের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হতে পারে।

আরও পড়ুন: আওয়ামী লীগ সম্পৃক্ততা, ঢাবি ট্রেজারারের পিএস রুহুল আমিন ওএসডি

রবিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুদক কেবল সরকারি স্কুল-কলেজে অভিযান চালায়। তবে বেসরকারিতেও নানা অনিয়ম রয়েছে।’

তিনি বলেন, ‘এ অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান পরিচালনা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব এসেছে। এটি একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে পারলে ভালো হবে।‘

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9