আওয়ামী লীগ সম্পৃক্ততা, ঢাবি ট্রেজারারের পিএস রুহুল আমিন ওএসডি

২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ PM
ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিন

ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিন © টিডিসি সম্পাদিত

আওয়ামী লীগ সম্পৃক্ততা ও ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার ভবনের অভ্যন্তরে মিছিলের নেতৃত্বের সামনের সারিতে থাকা ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেছেন, আগে থেকে শিক্ষার্থীদের দাবি এবং আজকে ডাকসু নেতাদের দাবির প্রেক্ষিতে মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে। ইতোমধ্যে তার কাছে এই সংক্রান্ত চিঠি পৌঁছে গেছেন।

২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাত্র একদিন বাকি। সেদিনও এই স্বৈরাচারকে টিকিয়ে রাখতে রেজিস্ট্রার ভবনের অভ্যন্তরে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ৩৫ থেকে ৪০ কর্মকর্তা-কর্মচারী। সেসময় যারা তাদের মিছিলে যোগ দেয়নি, যাদেরকে রুমে বসে থাকতে দেখেছে সবাইকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধের সমর্থনে মিছিল করা ঢাবি কর্মকর্তারা বহাল তবিয়তে

বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত এই মিছিলের নেতৃত্বের সামনের সারিতে ছিলেন তৎকালীন কোষাধ্যক্ষ (ট্রেজারার) অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদকে পদ ছাড়তে হলেও এখনও স্বপদে বহাল আছেন রুহুল আমিন। এক বছরের বেশি সময় ধরে ঢাবির বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পিএস (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে আছেন তিনি। রুহুল আমিন ঢাবি পেশাজীবী লীগের বর্তমান সভাপতি বলে জানা গেছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) টাকার হিসেবে চাইতে কোষাধ্যক্ষের অফিসে গেলে মুহাম্মদ রুহুল আমিনের প্রসঙ্গটি তুলেন উপস্থিত ডাকসুর নেতারা।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানেই ফ্যাসিস্টের দোসর যিনি ২০২৪ সালের ৪ আগস্ট রেজিস্ট্রার ভবনে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। ৫ আগস্টেরে পর তাকে পুুলিশে দেওয়া উচিত ছিল। কিন্তু এখন কোষাধ্যক্ষ স্যার বলছেন, তাকে ছাড়া অফিস চলবে না। যাদের হাতে রক্ত লেগে আছে তারা কীভাবে বহাল তবিয়তে থাকতে পারে? তাকে এই মুহূর্তে পুলিশে দিতে হবে।

পরে তাদের দাবির মুখে ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950