অক্টোবরের বেতন বিল সাবমিটের নতুন লিংক দিল মাউশি

২৬ অক্টোবর ২০২৫, ১১:৪১ AM
মাউশি লোগো

মাউশি লোগো © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর-২০২৫ মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেওয়া যাবে।

রবিবার (২৬ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রোগ্রামার।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই প্রোগ্রামার বলেন, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

তিনি আরও বলেন, সার্ভার সচল করতে কাজ চলছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) মূল সার্ভার সচল করার ব্যাপারে আমরা আশাবাদী।

চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬