বেসরকারি স্কুল-কলেজে অভিযান চালানোর পরিকল্পনা 

২৬ অক্টোবর ২০২৫, ০৭:০৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের বিভিন্ন সরকারি সংস্থা এবং স্কুল-কলেজের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও দুর্নীতি অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হতে পারে।

রবিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুদক কেবল সরকারি স্কুল-কলেজে অভিযান চালায়। তবে বেসরকারিতেও নানা অনিয়ম রয়েছে। এ অনিয়ম বন্ধে দুদকের মাধ্যমে অভিযান পরিচালনা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব এসেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এটি একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়ন করতে পারলে ভালো হবে। নির্বাচন হয়ে গেলে উপদেষ্টা পরিষদের এমন প্রস্তাব বাস্তবায়ন হবে না বলেই মনে হচ্ছে।

কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাবেন কখন, জানাল মাউশি
  • ০২ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার ‘দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে ম…
  • ০২ নভেম্বর ২০২৬