নাটোরে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য, জানা গেল বৈধ বেচাকেনার গল্প

২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ AM
উদ্ধারকৃত গুলির খোসা

উদ্ধারকৃত গুলির খোসা © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে কোটি কোটি গুলির খোসা মজুত থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। খবর পেয়ে কৌতূহলী মানুষের ঢল নামে আহম্মদপুর বাজার এলাকায়। পরে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। দিনভর তোলপাড়ের পর সন্ধ্যায় মিলল ঘটনার প্রকৃত রহস্য। এটি আসলে সেনাবাহিনীর পরিত্যক্ত গুলির খোসা, যা বৈধভাবে নিলামের মাধ্যমে কেনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুত করা হয়। প্রথমে স্থানীয়রা বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং নানা গুজব ছড়িয়ে পড়ে।

গোডাউন মালিক সিহাব উদ্দিন জানান, গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে এক ঠিকাদারের মাধ্যমে বৈধভাবে তিনি এসব গুলির খোসা ক্রয় করেছেন। প্রতিকেজি ৪০ টাকা দরে প্রায় সাড়ে ১৩ টন খোসা কেনা হয়েছে। এর সব কাগজপত্র আমার কাছে রয়েছে। এগুলো শিল্পকারখানায় পুনর্ব্যবহার করা হবে, কোনো অবৈধ উদ্দেশ্যে নয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থলে যাই। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পর নিশ্চিত হই যে গুলির খোসাগুলো আসলেই পরিত্যক্ত ও বৈধভাবে বিক্রি করা।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আমরা সেনা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দিক যাচাই করেছি। ব্যবসায়ী সিহাব বৈধ উপায়ে এসব গুলির খোসা কিনেছেন। কয়েক দিনের মধ্যেই এগুলো শিল্পকারখানায় পাঠানো হবে।

চীনের বুলেট ট্রেনগুলো দেশে আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর জুতার মালা পরে ক্যাম্পাসে ঘোরানো ছাত্রলীগ নেতা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9