ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ PM
রিকশা চালককে হত্যা

রিকশা চালককে হত্যা © সংগৃহীত

ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত অটোচালক মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মাসুদ। রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। 

এদিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে ঘটনাস্থল ও মেডিকেলের মর্গ থেকে আলামত সংগ্রহ করে।  

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

 

অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ডিজেল অকটেন পেট্রোল কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়লো
  • ২০ সেপ্টেম্বর ২০২৬