টঙ্গীতে কলেজছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মিতু আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাজী মার্কেট এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট পাওয়া যায়নি।

নিহত মিতু আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ এলাকার মৃত শাহীনুল হোসেনের মেয়ে এবং বর্তমান ঠিকানা দত্তপাড়া হাজী মার্কেট এলাকায়।
 
পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর বাসায় একা ছিলেন মিতু। পরে নিজের ওড়না দিয়ে গলায়  ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়রা টঙ্গী পূর্ব থানা পুলিশকে জানান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী সময়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকেও কোনো আত্মহত্যার নোট উদ্ধার হয়নি।

টঙ্গী পূর্ব থানার (ওসি) ওহিদুজ্জামান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬