লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

১০ অক্টোবর ২০২৫, ০৮:০০ PM
নিহতদের বাড়িতে এলাকাবাসী ও পুলিশ

নিহতদের বাড়িতে এলাকাবাসী ও পুলিশ © টিডিসি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের হত্যার পর ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারও লুট করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নেমে এসেছে আতঙ্ক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মঙ্গলবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার নারীরা হলেন জুলেখা বেগম (৫৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯)।

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাদের একমাত্র কন্যা। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের পুরুষ সদস্যরা সবাই সোনাপুর বাজারে ছিলেন। ওই সময় বাড়িতে শুধু জুলেখা ও মীম ছিলেন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা-মেয়েকে গলা কেটে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফারুক হোসেন বলেন, মা-মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ভয়াবহ। পুরো এলাকায় এখন মানুষের ভিড়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বর্ণালংকারসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক জানান, কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081