নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

০৭ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM
আশফাকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ

আশফাকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ © ফাইল ছবি

রাজধানীর বংশাল বি কে গাঙ্গুলী লেন এলাকায় নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। আশফাক নবকুমারী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশফাক নবকুমারী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। গতকাল রাতে পরিবারের অগোচরে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশফাকের ভাই আলিফ বলেন, রাতে আমরা ঘরে ছিলাম। হঠাৎ দেখি দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আমার ভাইকে বাঁচানো যায়নি।


তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়টি পরিবার নিশ্চিত করতে পারেনি।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল রায় জানান, আমরা ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬