শরীরে আগুন দিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
কোটালীপাড়া থানা

কোটালীপাড়া থানা © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামের এক গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা বেগম যুক্তরাষ্ট্রপ্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় ঝর্ণা বেগমের সঙ্গে মোবাইল ফোনে প্রায়ই কথাকাটাকাটি হতো। রবিবার সকালে এ নিয়ে ঝগড়ার পর তিনি নিজের রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ
  • ২২ নভেম্বর ২০২৬
শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬