ঈশ্বরগঞ্জে স্মার্টফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রী (১৫) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামে। তিনি আব্দুল হাইয়ের মেয়ে এবং পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার আগে শুক্রবার বিকাল ৫টার দিকে স্কুল শিক্ষার্থীর বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, স্বজনরা মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে আমাদের কাছে নিয়ে আসে। 

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, স্বজনরা স্কুলছাত্রীকে হাসপাতালে নেওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনে স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে দেখা যায় ঋতু তাদের রান্না ঘরের ধন্নার সঙ্গে পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কী কারণে আত্মহত্যা করেছে জানতে চাইলে স্থানীয়রা জানায়, নিহত মেয়ের পরিবার অত্যন্ত ভালো একটি পরিবার। সে পরিবারের কাছে স্মার্টফোন বায়না করেছিল। কিন্তু সচেতন পরিবার হওয়ায় স্কুলছাত্রীকে স্মার্টফোন কিনে দিতে রাজি হয়নি। এতে অভিমানে ফাঁকা বাড়িতে মেয়েটি এমন কান্ড ঘটিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে?
  • ১৯ মার্চ ২০২৬
সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence