পার্লারের ওয়াশরুমে নারীর ঝুলন্ত মরদেহ, চিরকুটে লেখা—‘দায়িত্বের সঙ্গে পেরে উঠছি না’

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ AM
প্রিয়াঙ্কা বিশ্বাস

প্রিয়াঙ্কা বিশ্বাস © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলায় অবস্থিত ‘নাদিয়াস মেকওভার’ পার্লারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে কয়েক লাইনের ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। সেখানে লেখা ছিল— ‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না… এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স।’

জানা যায়, প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। তিনি নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন এবং বাঁশখালীর সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি নাদিয়াস মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলইমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। পার্লার থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬