ঝালকাঠিতে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলের কারাদণ্ড

০৬ অক্টোবর ২০২৫, ০৩:২৬ PM
আটককৃত  জেলেরা

আটককৃত জেলেরা © টিডিসি ফটো

ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় পৃথক অভিযানে ৬ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজাপুর উপজেলার নিয়ামতি ও পালট এলাকায় সোমবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এসময় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাকেরগঞ্জ উপজেলার মোঃ মহারাজ সিকদারের ছেলে মোঃ মাহফুজ সিকদার (১৮), মোঃ চান মিয়ার ছেলে মোঃ শাহীন আকন (৩৫), রাজাপুর উপজেলার মোঃ শহীদুল ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন (১৮)।

অন্যদিকে, একই রাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন নদী এলাকায় অভিযান চালিয়ে আরও তিন জেলেকে আটক করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদেরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বেতাগি উপজেলার আলম মৃধার ছেলে আরিফ মৃধা ও সুজন মৃধা, এবং জয়নাল মৃধার ছেলে মিরন মৃধা।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ‘নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‘

 

 

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950