রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ PM
কবিরুল হক

কবিরুল হক © সংগৃহীত

নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাত নয়টার কিছু সময় পরে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। 

প্রসঙ্গত, কবিরুল হক নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬