দরিদ্র চাষীর ৩৫০ আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ PM
আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা © টিডিসি ফটো

নওগাঁর পোরশা উপজেলায় এক দরিদ্র চাষীর দুই বিঘা জমিতে লাগানো তিন বছরের ৩৫০টি আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান।

জানা যায়, উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম কাঁইয়া পাড়ার মৃত সাদিক আলীর ছেলে মিজানুর রহমান প্রায় ১১ বছরের জন্য বড়গ্রাম মৌজার ৬৬ শতক জমি পোরশা গ্রামের শফিউদ্দিনের কাছ থেকে লিজ নেন। শর্ত অনুযায়ী প্রতি বছর তাকে ৫০ হাজার টাকা ভাড়া দিতে হয়। ওই জমিতে তিনি আম্রপালি ও বারি ফর জাতের ৩৫০টি আমগাছ রোপণ করেছিলেন।

গাছগুলোর বয়স ছিল তিন বছর। আগামী বছর থেকে এসব গাছ থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় হওয়ার কথা ছিল। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন জরিপে ইবি উপাচার্য পেলেন ২.৪৫, মোট নম্বর কত?

মিজানুর রহমান জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি এই বাগান করেছিলেন। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার বাগান নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর প্রতিবেশীরা তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরে তিনি পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিজানুর রহমান অভিযোগ করেন, গত বছর গ্রামবাসীর কয়েকজন তার জমির একটি অংশ রাস্তা করার প্রস্তাব দেন। জমির মালিক ও তিনি এতে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে তার সন্দেহ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950