স্কুলছাত্রীকে বাসা থেকে তুলে নেয়ার সময় ‍যুবক আটক

২৫ এপ্রিল ২০১৯, ১০:০৮ AM

© সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অচেতন করে তুলে নেয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম হানিফ (২৫)। এদিকে ওই স্কুলছাত্রী এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রী তার পরিবারের সঙ্গে ওয়ারী বনগ্রাম এলাকায় থাকে। সে ওখানকার একটি স্থানীয় স্কুলে লেখাপড়া করে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস জানান, হানিফ ওই স্কুলছাত্রীকে তার বাসার সিঁড়ি থেকে অচেতন করে নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হানিফকে আটক করি। সে বর্তমানে থানায় আছে। মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হানিফ একেক সময় একেক কথা বলছেন। কখনো বলছেন তিনি বংশালে থাকেন, কখনো বলছেন অন্য কোথাও থাকেন। বিস্তারিত তথ্য তাঁর কাছে থেকে এখনো উদঘাটন করা যায়নি। আর মেয়েটি তো এখনো অসুস্থ। সুস্থ হলে তার জবানবন্দি নেওয়া হবে বলেও জানান ওই এসআই।

এদিকে স্কুলছাত্রীর বাবা হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁরা খুব গরিব। কারখানায় ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাঁর চার মেয়ে আর দুই ছেলে। ছেলেরা কুমিল্লায় দেশের বাড়িতে থাকে। দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। আর দুই মেয়ে তাঁর সঙ্গেই থাকে।

স্কুলছাত্রীর বাবা আরো বলেন, রাতে বাসার দ্বিতীয় তলার সিঁড়িতে গিয়ে হানিফ আমার মেয়েকে ডাক দেয়। মেয়েটি বেরিয়ে এলে একপর্যায়ে হানিফ তাকে জাপটে ধরে মুখে রুমাল দিয়ে দেয়। কোনোমতে আমার মেয়ে চিৎকার দিলে আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। পরে হানিফকে ধরে ফেলি। এর মধ্যে আমার মেয়ে আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে হানিফকে আটক করে নিয়ে যায়। হানিফ নামের ছেলেটিকে আমরা আগে কখনো দেখিনি।

ট্যাগ: ছাত্রী
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬