ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদণ্ড

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ PM
ভুয়া চিকিৎসক আটক

ভুয়া চিকিৎসক আটক © টিডিসি ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে কাজল নাথ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোড এলাকার দেব নাথ ফার্মেসিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন এ দণ্ড প্রদান করেন।

কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে রোগী দেখছিলেন। তবে বৈধ চিকিৎসা সনদ বা অনুমোদনপত্র দেখাতে না পারায় এবং তাঁর সেবায় রোগীর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা দেখানো হবে এলইডি স্ক্রিনে

অভিযানকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি ইনস্পেক্টর আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কাজল নাথ এর আগেও একাধিকবার ভুয়া চিকিৎসক হিসেবে জেল ও জরিমানার শিকার হয়েছেন।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬