টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ AM
সুন্দরগঞ্জ থানা

সুন্দরগঞ্জ থানা © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (২০), একই গ্রামের আনারুলের ছেলে সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী ফুফা হিসেবে সজিবের সাথে ভুক্তভোগী ওই কিশোরীর প্রায় সময়ে মোবাইলে কথা বলতেন। কিন্তু বৃহস্পতিবার সজিব রাতে ওই কিশোরীর সাথে দেখা করতে বলে।

শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই কিশোরীকে বাড়িতে থেকে ডেকে নেয় অভিযুক্ত যুবক। গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে বাড়ির বাহিরে আসতে বলেন। এরপর ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় সজিব। তারপর পার্শ্ববর্তী চিত্তরঞ্জনের একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে প্রথমে সজিব জোরপূর্বক ধর্ষণ করে। পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এসময় অভিযুক্ত সজিবকে ধাওয়া করে ভুক্তভোগী ওই কিশোরী। পরে দুই পথচারী তার কাছে ঘটনার বিস্তারিত জেনে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তবে, বিষয়টি দীর্ঘ সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।

এদিকে, ওই কিশোরী বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। আগামী শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দাখিল করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9