১৯৮১ সালে জন্ম নেওয়া জামায়াত নেতা বললেন- পিতা মুক্তিযুদ্ধে শহিদ

১৭ জুন ২০২৬, ০১:৫০ AM
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম © সংগৃহীত

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিমের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজের পরিবারের মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরতে গিয়ে দেওয়া তার বক্তব্যের সঙ্গে নির্বাচনী হলফনামায় উল্লেখিত জন্মতারিখের অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মুনতাকিম বলেন, ‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’

তবে তার নির্বাচনী হলফনামা পর্যালোচনায় দেখা যায়, সেখানে জন্মতারিখ হিসেবে উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে অনুযায়ী, তার জন্ম স্বাধীনতার প্রায় এক দশক পরে।

এ তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, যদি ১৯৭১ সালে তার বাবা শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তার জন্ম কীভাবে সম্ভব হলো।

এদিকে, অনলাইন তথ্যভাণ্ডার উইকিপিডিয়াতেও তার জন্মতারিখ ১৯৮১ সালের ১০ জানুয়ারি উল্লেখ রয়েছে।

তবে এ বিষয়ে হাফেজ আব্দুল মুনতাকিমের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তার বক্তব্যে ‘বাবা’ শব্দটি জৈবিক পিতাকে নাকি পরিবারের অন্য কোনো অভিভাবক বা আত্মীয়কে বোঝাতে ব্যবহার করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬