আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, যা বলছে সুপার কম্পিউটার

১৭ জুন ২০২৬, ১২:২৮ AM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ আলজেরিয়া। ম্যাচ শুরুর আগে পরিসংখ্যান ও পূর্বাভাসে স্পষ্টভাবেই এগিয়ে লিওনেল মেসির দল।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজারের বেশি সিমুলেশন চালিয়ে জানিয়েছে, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৭ দশমিক ৮ শতাংশ। বিপরীতে আলজেরিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১৯ দশমিক ২ শতাংশ।

শুধু ম্যাচ নয়, পুরো গ্রুপের হিসাবেও এগিয়ে রয়েছে দু'বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্ট্রিয়া ও জর্ডানকে পেছনে ফেলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ২ শতাংশ। তবে আলজেরিয়াও নকআউট পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছে; তাদের সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ৪ শতাংশ।

এই ম্যাচটি লিওনেল মেসির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নেওয়া আর্জেন্টাইন অধিনায়ক এবার নতুন আরেকটি মাইলফলকের সামনে। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন।

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও আলজেরিয়ার এটিই প্রথম মুখোমুখি লড়াই। তবে দুই দলের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালে, বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। সেই রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা, আর সেদিনই জাতীয় দলের জার্সিতে প্রথমবার জোড়া গোল করেছিলেন তরুণ মেসি।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9