বিএনপিকে ডিএমপির ধন্যবাদ

০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
বিএনপি ও ডিএমপির লোগো

বিএনপি ও ডিএমপির লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর যানজট ও জনদুর্ভোগ বিবেচনায় বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কারের কর্মসূচি গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধন্যবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরনীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

ডিএমপি আরও জানায়, গত ২৩ আগস্ট ডিএমপি সদর দপ্তরে রাজধানীতে সক্রিয় ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—যাতে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প ও সহনশীল স্থানে কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির এই উদ্ভাবনী সিদ্ধান্ত ডিএমপির সেই আহ্বানের ইতিবাচক প্রতিফলন। নাগরিক স্বার্থ ও শহরের স্বাভাবিক চলাচল বিবেচনায় ব্যস্ত সড়ক এড়িয়ে গঠনমূলক কর্মসূচি গ্রহণ করায় বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬