জানিয়েছে ডিএমপি

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি ভুয়া

৩০ আগস্ট ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM
ডিএমপি

ডিএমপি © সংগৃ হীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা করেনি বলে জানিয়েছে ডিএমপি। শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি মোহাম্মদ শাহ আলম শিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে হামলা করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। এ ধরনের কোনো ঘটনা প্রকৃতপক্ষে ঘটেনি।

এই ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে ছড়ানো হয়েছে।

এই গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি। 

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬