কৌশলে ডেকে নিয়ে ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক কারাগারে

৩১ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ AM
শিক্ষক আশিকুর রহমান

শিক্ষক আশিকুর রহমান © সংগৃহীত

শয়নকক্ষে ডেকে নিয়ে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া পৌরসভায়।

রবিবার (৩১ আগস্ট) সকালে অভিযুক্ত আশিকুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার শয়নকক্ষে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী আশিকুরকে কামড় দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর নানা বলেন, এই শিক্ষক আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করেছে। আমার নাতনি কৌশলে তার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা বিষয়টি অন্যদের জানালে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হচ্ছিল। আমরা এ ঘটনার বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রী এমন ঘটনার শিকার না হয়।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির মামলায় মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9