নেত্রকোনায় শিশু ধর্ষণের অপরাধে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২০ আগস্ট ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:৩৫ AM
সাজাপ্রাপ্ত রহমত আলী

সাজাপ্রাপ্ত রহমত আলী © সংগৃহীত

নেত্রকোনায় সাত বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন রহমত আলী (৫৫)। তিনি জেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

আদালত সূত্রে আরো জানা যায়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অপরাধ বিচার পরিবর্তন নয়, অপরাধীর বিচার একদিন হবেই এবং দেরিতে হলেও অপরাধীকে সাজা পেতে হবে।

জানা গেছে, ঘটনার সময় শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ত। ২০১২ সালের ৩ মে সকালে সে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। একপর্যায়ে বই-খাতা শ্রেণিকক্ষে রেখে মাঠে খেলার দাঁড়িয়ে থাকে। তখন বিদ্যালয়-সংলগ্ন বাড়ির রহমত আলী তাকে কোলে করে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬