নারকেল ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ২

২৯ আগস্ট ২০২৫, ১২:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:৫৩ PM
নারিকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ

নারিকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে নারকেল ভাগাভাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া আটটার দিকে বাউফল পৌরসভার ৪নং ওয়ার্ড মাঝের রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইমাম হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমুন নাহার (২৭)। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

আরও পড়ুন: আবেদনের যোগ্যতা নেই, তবু এক যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!

আহত ইমাম হোসেনের অভিযোগ, তাদের বাগানের নারকেলসহ সব ফল বড় ভাই সাইফুল ইসলাম (৪০) নিজের দখলে নিয়ে যান। মাঝে মাঝে সামান্য ভাগ দিলেও বৃহস্পতিবার ইমাম নিজে ২০টি নারকেল পেরে নেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাইফুল লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান।

তবে ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলামকে খুঁজে পায়নি পুলিশ। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ প্রাপ্তির পর এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9