ঝিনাইদহ জেলা যুবলীগ আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৩ আগস্ট ২০২৫, ১১:৩১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৩:১০ PM
আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদ

আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদ © সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদকে একই সময় ও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা দুজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা এবং বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগ: যুবলীগ
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬