থানা হাজতে স্কুল কর্মচারীর আত্মহত্যা

২২ আগস্ট ২০২৫, ১২:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
নিহত দুর্জয় চৌধুরী

নিহত দুর্জয় চৌধুরী © টিডিসি

কক্সবাজারের চকরিয়া থানার হাজতে আত্মহত্যা করেছেন দুর্জয় চৌধুরী নামে এক স্কুলকর্মচারী। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে থানার হাজতের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন চকরিয়া থানার হাজতে দুর্জয়ের আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়ার বাসিন্দা কমল চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম লিখিত অভিযোগসহ দুর্জয়কে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে শুক্রবার ভোরে হাজতের কক্ষে নিজের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব হাজতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬