নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উত্তোলন, যৌথ অভিযানে আটক ৩

২২ আগস্ট ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৮:০৩ AM
 যৌথ অভিযানে গ্রেপ্তার মাসুম, আদিল ও জাহিদুল

যৌথ অভিযানে গ্রেপ্তার মাসুম, আদিল ও জাহিদুল © টিডিসি

নাটোরের লালপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— কুষ্টিয়ার ভেড়ামারা থানার মোসলেমপুর গ্রামের মো. শমাল হোসেনের ছেলে মাসুম শেখ (২৩), মো. আলম শেখের ছেলে আদিল শেখ (৩৩) ও জব্বার প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম (২৯)। আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মোল্লা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ইজারা প্রাপ্ত হলেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, এভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের কাছাকাছি বালু উত্তোলন করায় লালপুর পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়।

এ অবস্থায় এলাকাবাসী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে এবং নদীভাঙনের কারণে পুরো লালপুর উপজেলা হুমকির মুখে পড়বে। তারা সেনাবাহিনীর দ্রুত অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নজরদারির দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার নির্ধারিত নিয়ম ছাড়া নদী বা জলাশয় থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ, কৃষি ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9