পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

১৬ জুন ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:৪৫ PM
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন। সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার চর ভাড়ারা এলাকায়

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন। সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার চর ভাড়ারা এলাকায় © টিডিসি

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানা,আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামানিক, ঠিকাদার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সাগর।

বক্তারা বলেন, ভাড়ারা, চর ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী বালু উত্তোলনকারীদের নিষেধ করলেও দেখাচ্ছে ভয়-ভীতি। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬