শাবল দিয়ে পিটিয়ে মেয়েকে হত্যা করল মা

২২ আগস্ট ২০২৫, ১২:৩৯ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
খুন হওয়া লাশের প্রতীকী ছবি

খুন হওয়া লাশের প্রতীকী ছবি © সংগৃহীত

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শাবল দিয়ে পিটিয়ে সামিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া গণমাধ্যমেকে জানান, বুধবার বিকালে নিজ বাড়িতেই সামিয়াকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন তার মা শাহানাজ বেগম (৩৬)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাতেই শাহানাজ বেগমকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, হত্যাকাণ্ড সম্বন্ধে শাহনাজ বেগমের এলোমেলো কথা বার্তায় আসল রহস্য উদঘাটন হয়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, মেয়েটির বাবা অনেক আগেই মারা গেছেন। একমাত্র মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাসায় বসবাস করতেন। মেয়েটি স্কুলে লেখাপড়া করত।

এদিকে এলাকাবাসীরা জানান, বুধবার বিকালে হঠাৎ করেই চিল্লানোর শব্দ পেয়ে ঘরে ঢুকে দেখে মেয়েটি শাবলের আঘাতে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে। মা শাহনাজ হাতে একটি শাবল নিয়ে দাঁড়িয়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ শাবলটি জব্দ করেছে।

 

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬