রাজধানীতে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

০৩ আগস্ট ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM
আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের লোগো © সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

ওই খুদে বার্তায় বলা হয়, গতরাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নামে বিভিন্ন স্থানে মামলা রয়েছে। কারও কারও নামে একাধিক মামলাও রয়েছে।

তবে এতে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬