অটোরিকশায় এসে কাছ থেকে গুলি, প্রাণ হারালেন যুবক

০২ আগস্ট ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ১১:৪৬ PM
গুলিতে প্রাণ হারানো মোহাম্মদ সুহায়েত

গুলিতে প্রাণ হারানো মোহাম্মদ সুহায়েত © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সুহায়েত চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আজিজ।

জানা গেছে, হত্যাকাণ্ডের সময় সুহায়েত একা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি অটোরিকশা এসে তার কাছে থামে। এ সময় তাতে থাকা দুর্বৃত্তরা কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতকরা পালিয়ে যায়। নিহত যুবকের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে এ হত্যাকাণ্ড ঘিরে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অনেকে এটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন।

আরও পড়ুন: ইডেনে বরখাস্ত কর্মচারীর জিনিসপত্র সরানোর সংবাদ সংগ্রহে বাধা শিক্ষক-ছাত্রলীগের

ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে। কেন, কী কারণে এই হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে।’

ওসি বলেন, ‘অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেসিকের কারণে বাড়িভাড়া কমালেন, অথচ দেড় বছর পর ভাতা পাওয়ার আ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু, দুজন গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি তন্ময় সাহা জয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9