গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, গুলিতে মা ও দুই মেয়ের মৃত্যু

১৫ মে ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিন নারীকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। দেশটির রাস আল খাইমাহতে মঙ্গলবার এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৬৬ বছর বয়সী মা এবং ৩৫ ও ৩৮ বছর বয়সী তার দুই মেয়ে। এ ছাড়া আরো এক মেয়ে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আরও এক বোন অক্ষত আছেন।

রাস আল খাইমাহর পুলিশ জানায়, আবাসিক এলাকায় গুলির খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং পাঁচ মিনিটের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

নিহত নারীদের ভাই মাহের সালেম ওয়াফাই স্থানীয় পত্রিকা এমারাত আল ইউম-কে জানান, তার মা এবং চার বোন গাড়িতে ছিলেন। তখন এক ব্যক্তির সঙ্গে পার্কিং নিয়ে ঝগড়া হয়। সেই ব্যক্তি হঠাৎ বন্দুক বের করে গুলি চালান।

গুলি লেগে দুই বোন ঘটনাস্থলেই মারা যান। তৃতীয় বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার সময় আহত অবস্থায় তিনি নিজের ১১ বছর বয়সী ছেলের হাতে ফোন তুলে দিয়ে পালাতে বলেন এবং পুলিশে খবর দিতে বলেন। এই সাহসী পদক্ষেপের কারণে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মাহের ওয়াফাই বলেন, ‘আমরা ২০ বছর ধরে আমিরাতে বাস করছি। এখানে সবসময় নিরাপদ বোধ করেছি। এটা নিছক একটি অপরাধ, যা এই সমাজের মূল মূল্যবোধকে প্রতিনিধিত্ব করে না। আমাদের বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস আছে।’

পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, একটি সরু গলিতে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। অভিযুক্তের কাছ থেকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাতের কঠোর অস্ত্র আইন। দেশটিতে অনুমতি ছাড়া অস্ত্র রাখা, বহন করা, আমদানি-রপ্তানি বা ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র নির্দিষ্ট নিয়মে লাইসেন্স থাকলেই সীমিত ব্যবহারের অনুমতি মেলে। সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যতিক্রম হিসেবে গণ্য হন।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9