৫ মণ ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

০১ আগস্ট ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
গ্রেপ্তার গিয়াস উদ্দিন

গ্রেপ্তার গিয়াস উদ্দিন © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৫ মণ (প্রায় ২০৫ কেজি) ভারতীয় গাঁজাসহ গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা।

ওসি আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬