ঢাবিতে গাঁজাসহ আটক তরুণী ও তরুণরা এসএসসি পাস, ভর্তি হয়নি কলেজে

২৬ মে ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৭:১৭ PM
ঢাবিতে আটক তরুণ-তরুণীরা

ঢাবিতে আটক তরুণ-তরুণীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক তরুণীসহ গাঁজা প্রস্তুত করা অবস্থায় আটক চারজন এসএসসি পাস। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (২৬ মে) তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে রবিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মার্লো চত্বর এলাকা থেকে আটক করা হয় চারজনকে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আটক চারজনের কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত নন। এর মধ্যে মেয়েটি (১৮) মোহাম্মদপুর গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর পড়াশোনা করেননি। তিনি বিভিন্ন কারখানায় কাজ করেছেন। 

অন্য জনের বয়স মাত্র ১৭ বছর। একটিভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে আর পড়াশোনায় যুক্ত হয়নি সে। আরেকজনের বয়সও ১৭ বছর। ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিলেও ফেল করে। এরপর আর পড়াশোনায় যুক্ত হয়নি।

আরও পড়ুন: বিদ্রোহী ও শিউলিমালা নামে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই হলের নামকরণ

আটক রিফাতুল ইসলাম ভাষা (১৮) ঢাকা প্রেসিডেন্স হাইস্কুলের সাবপজ শিক্ষার্থী। অন্যদের মতো সেও এসএসসি পাস করে আর কলেজে ভর্তি হয়নি। 

ঘটনার বিষয়ে শাহবাগ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা মেট্রোপলিটনের আইন অনুযায়ী তাদের আদালতে পাঠানো হবে। তাদের নিয়ে মোবাইল কোর্ট হবে। সকাল ১০টায় ম্যাজিস্ট্রেট বিচার করবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬