নেত্রকোনায় ধর্ষণ মামলায় তিনজনের ফাঁসি

২৯ জুলাই ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৯:১৪ AM
ফাঁসির আসামিরা

ফাঁসির আসামিরা © সংগৃহীত

নেত্রকোনায় চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ও আত্নহত্যার প্ররোচনার  ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় প্রদান করেন।

সাজা প্রাপ্তরা হলেন- অপু চন্দ্র সরকার (৩১), মামুন আকন্দ (৩৪), সুলতান মিয়া (৩১)। তারা জেলার সদর উপজেলার ঠাকুনাকোনা এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরাকোনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা লালচাঁনের কিশোরী মেয়ে পান্না আক্তার প্রতিবেশিদের বাড়িতে বেড়াতে গেলে একই এলাকার অপু চন্দ্র সরকার, মামুন আকন্দ ও সুলতান মিয়া পান্নাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের ফিশারী পুকুরের একটি ঘরে নিয়ে যায়। পরে সেখানে তারা কিশোরীটিকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে পান্না আক্তারের বাবা লালাচাঁন ঘটনাস্থলে ছুটে গেলে ধর্ষকরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে কিশোরীটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর পালাক্রমে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে লোকলজ্জার ভয়ে পরদিন ৪ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পান্না।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মেয়েটির মা আলপনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আজ (সোমবার) দুপুরে মামলাটির রায় ঘোষণা করা হয়।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নূরুল কবীর রুবেল এবং আসামীদের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট পীযূষ কান্তি সরকার ও এডভোকেট হামিদুল ইসলাম।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬