কক্সবাজারে নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ১

২৮ জুলাই ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
 কক্সবাজারে নারীকে নির্যাতন

কক্সবাজারে নারীকে নির্যাতন © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আবুল বশর (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। একইসঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।

জানা গেছে, ২৪ জুলাই সকাল ১১টার দিকে কক্সবাজার সৈকতের ঝাউবাগান এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে এক নারীকে নির্যাতন করতে দেখা যায়। উপস্থিত এক ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্ত বশর ও ভুক্তভোগী নারী স্বামী-স্ত্রী। আবুল বশর দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিনও তিনি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950